শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিষ প্রয়োগে হাঁসের মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষককে অনুদান পাঠালেন তারেক রহমান”

স্টাফ রিপোর্টার / ৩৯৭ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

120

বিষ প্রয়োগে হাঁসের মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষককে অনুদান পাঠালেন তারেক রহমান”

 

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার :: মধ্যবিত্ত চেরাগ মিয়ার একমাত্র সম্বল ছিল হাঁসের খামার।সেখানে প্রায় ৫০০ টি হাঁস ছিল।গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) বিষ খেয়ে এই খামারির ৩৩৫ টি হাঁস মারা যায়।এতে নিঃস্ব হয়ে পড়েন খামারী চেরাগ মিয়া।এ খবর গণমাধ্যমে প্রচার হলে সেই খামারীর জন্য নগদ আর্থিক অনুদান পাঠালেন জাতীয়তাবাদী দল বিএনপির( ভারপ্রাপ্ত )চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর )জুড়ী  উপজেলার জায়ফর নগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের খামারী চেরাগ মিয়ার হাতে অনুদানের নগদ ৫০ (পঞ্চাশ)হাজার টাকা প্রদান করা হয়।

তারেক রহমানের নির্দেশে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্বাবধানে চেরাগ মিয়ার বাড়িতে এসে অনুদান প্রদান করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমদ মাহফুজ ,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ি উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী নিপার রেজা ,জুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান ,জুড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ গফুর মারুফ,ফয়সল আহমদ,জুড়ী উপজেলা ছাত্রদল এর সদস্য সচিব সোহেল আহমদ ,তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক আমির হোসেন ,সদর জায়ফরনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর খান প্রমুখ।

জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হাজী নিপার রেজা জানান,কিছুদিন পূর্বে জায়ফর নগর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের চেরাগ মিয়ার খামারের হাঁস মারা যাওয়ার খবর জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।পরে যুবদলের কেন্দ্রীয় সভাপতি ,সাধারন সম্পাদককে নির্দেশ দিলে তাদের তত্ত্বাবধানে জেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল চেরাগ মিয়ার হাতে নগদ টাকা তুলে দেন।এসময় স্থানীয় বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলাম।

খামারী চেরাগ মিয়া বলেন,প্রায় ১২ -১৪বছর থেকে আমার হাঁসের খামার রয়েছে। পাশের হাকালুকি হাওরে প্রতিদিন সকালে হাঁস ছেড়ে দিয়ে বিকালে বাড়িতে নিয়ে আসি।প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ও সকালে হাঁস ছেড়ে দিয়ে ক্ষেতের কাজে চলে যাই।পরে এসে দেখি প্রায় ৩৩৫ টি হাঁস মারা গেছে।যেখানে ছেড়ে গেছি তার আশেপাশের জমিতে কে বা কাহারা বিষ দেওয়ার কারনে হাঁস গুলো মারা যায়।এর পর থেকে অনেক দুশচিন্তায় ছিলাম।নিপার ভাইর মাধ্যমে তারেক জিয়া টাকা পাঠিয়েছেন,আমি অনেক খুশি।নতুন করে আবার ও হাঁস কিনতে পারবো।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ