শিরোনাম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় শক্তিশালী এখন অনলাইন গণমাধ্যম – ইমদাদ হোসেন চৌধুরী  চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের নামে জনগনের সাথে তামাশার শামিল  তামিম ইয়াহয়া 

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের নামে জনগনের সাথে তামাশার শামিল  তামিম ইয়াহয়া 

 

কামাল খান :::;পিআর পদ্ধতিতে নির্বাচন মানে জনগনের সাথে ভোট নিয়ে তামাশা করার শামিল। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোটাররা তাদের এলাকায় সঠিক জনপ্রতিনিধি পাবেনা। ভোট দিবে একজনকে জয়লাভ করবে আরেকজন। এতে লোকজন সবধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হবে। যারা টাকাওয়ালা তারা মন্ত্রী, এমপি হবে। যোগ্য প্রার্থী বঞ্চিত হবে। একটি দল ভোট পাবেনা বুঝতে পেরে পিআর পিআর করে চিল্লাচিল্লি করতেছে। তারা ভোট পাবেনা বুঝতে পেরে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্ত তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেশবাসীর কাছে ফুটে উঠেছে। আগামী নির্বাচনে মানুষ ভোট দিবে। জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। 

তামিম ইয়াহয়া বলেন এদেশের মানুষ বিগত ১৭ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। অনেক ছড়াই উৎরাইয়ের পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। সেই ভোট নিয়ে কোন তামাশা এদেশের মানুষ হতে দেবেনা।তিনি বলেন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশে কোন উন্নয়ন করেনি। উন্নয়নের নামে ঢাকঢোল পিটালেও পেছনে ছিল দুর্নীতি-স্বজনপ্রীতি ও বৈষম্য। সব জাশগায় রয়েছে দুর্নীতির ক্ষতচিহ্ন।

তিনি শুক্রবার রাতে গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, ঘোষগাও গ্রামের চেরাগ মিয়ার বাড়িতে এলাকাবাসীদের সাথে নিয়ে আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসী সাথে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন রফিক উদ্দিন। রায়হান আমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সেলিম আহমদ, রফিক মিয়া, মাসুক আহমদ, জনাব আলি ও লুকমান আহমদ। কোরাআন তেলাওয়াত:করেন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আব্দুর রাউফ।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ