জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র
ক্রাইম রিপোর্ট:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে আসা ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা আদায় করার অভিযোগ উঠেছে রুমনসহ একটি চক্রের বিরুদ্ধে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্রটি ভারত থেকে আসা গরু, মহিষ, মোটরসাইকেল, কসমেটিকস, চিনি, জিরা, কম্বলসহ বিভিন্ন পণ্যের চালান থেকে নিয়মিত মোটা অঙ্কের টাকা আদায় করে আসছে। এ ঘটনায় এলাকায় সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রুমনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।