শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ছাতকে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে   থানা পুলিশের “মতবিনিময় সভা” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

14

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে শারদীয় দুর্গোৎসব কে সামনে রেখে ছাতক থানা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান’র সভাপতিত্বে ও ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র পরিচালনায় মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষক দোলন তরফদার। শ্রী শ্রী মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক পৌর শাখার সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, সুশীল সমাজের মহন্ত রায়, মহাপ্রভু আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, পূজা কল্যাণ ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাসসহ উক্ত সভায় ছাতক থানা এলাকায় অবস্থিত সকল পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারী সহ সনাতন ধর্মাবলম্বী  অনেক লোকজন উপস্থিত ছিলেন। সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান সমাপনী বক্তব্যে বলেন শারদীয় দূর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে সর্তক অবস্থানে থেকে সহযোগীতা মূলক কাজ করার আহবান জানান। তিনি বলেন পরিশেষে কোথায় কোন অপ্রীতিকর কিংবা পূজা মন্ডবে যেকোন ধরনের সমস্যা সম্মুখিন হলে তাৎক্ষনিক ভাবে ছাতক থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন। ছাতকে সকল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন আপনারা সবাই এক হয়ে শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার আহবান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ