শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে জমিয়তের সকল নেতাকর্মীদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চাই ——-কলিম উদ্দিন আহমেদ মিলন 

স্টাফ রিপোর্টার / ২৮১ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

127

জাতীয় নির্বাচনে জমিয়তের সকল নেতাকর্মীদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চাই ——-কলিম উদ্দিন আহমেদ মিলন 

 

সুনামগঞ্জ প্রতিনিধি:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৮ সুনামগঞ্জ -৫,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আমরা ছাতক-দোয়ারাবাজারের সকল মানুষকে নিরাপদে রাখতে চাই। বিএনপি’র সরকার বিগত সময়ে ইসলামী মুল্য বোধের উপর বিশ্বাসী ছিলো। আগামীতেও এরকোন ব্যতিক্রম হবেনা। যুগপৎ আন্দোলনের সাথী জমিয়তের কাছে আমরা কৃতজ্ঞ। আসন্ন নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা চাই।

 

শুক্রবার ৯ জানুয়ারি বিকেলে ছাতকস্থ দলীয় কার্যালয়ের সামনে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা সাজিদুর রহমান, জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল ফজল, ছাতক উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাইদুর রহমান, দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহ সভাপতি এম এ সাঈদ, আব্দুল আজিজ, ছাতক উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমেদ, দোয়ারা বাজার উপজেলা জমিয়তের কোষাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, সহ সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, যুব জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি শাহ তাহমিদুস সালাম, উত্তর খুরমা ইউনিয়ন জমিয়তের আহবায়ক মির্জা জুবায়ের আহমেদ প্রমুখ।

 

এসময় ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম  মতি, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ খায়ের উদ্দিন, যুগ্ম আহবায়ক তারেক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক   আবুল হোসেন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ