শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সিলেটে অ স্ত্রসহ ৪ জনকে ধরলো যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

18

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ইয়ারগান ও মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬) এবং আরেকজন সহযোগী।

অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ১টা ভোলাগঞ্জ আদর্শ গ্রামে মৃত আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ’র বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তার বসতবাড়ি থেকে ১টি দা, ২টি ছুরি, ১টি বল্লম, ১৮০ মিলিলিটার ভারতীয় মদ অফিসার চয়েসের একটি বোতল এবং ১টি ইয়ারগান জব্দ করে। পরে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলাগঞ্জ উত্তরপাড়া এলাকায় মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আব্দুল ওয়াহিদের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় ১টি বল্লম, ১টি রামদা, ১টি ছুরি ও ১টি দা জব্দ করা হয়। এ অভিযানে আব্দুল ওয়াহিদসহ তার দুই ছেলে রুয়েল আহমদ (২৫) এবং জাহিদ আহমদকে (২২) গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সিলেট ভিউকে বলেন, ‘কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ