শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ১৮৪ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

6

সিলেট বুলেটিন ডেস্ক:

শেরপুরের নালিতাবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার বাঘবের ইউনিয়নের বাঘবের গ্রামের সুমন্ত বর্মণের বাড়ির কাছে ব্রীজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার আন্ধারুপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র শাহ আলম (৩৪), দাওয়াকুড়া গ্রামের আব্দুল বারেকের পুত্র তারেক আজিজ (৩৫) ও পলাশীকুড়া গ্রামের মৃত কেরামত আলীর পুত্র নজরুল ইসলাম (৩২)।

 

থানা পুলিশ জানায়, মাদক পাচার করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘবেড় গ্রামের জনকৈ সুমন্ত বর্মনের বাড়ির সামনের রাস্তায় ব্রীজের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক পাচারে জড়িত তিন মাদক পাচারকারীকে প্লাস্টিকের ব্যাগ ভর্তি ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গ্রেপ্তার তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর শনিবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ