মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিলেট জেলার কানাইঘাট থানা পরিদর্শন করেন সিলেট রেঞ্জে ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সিলেট পুলিশ সুপার ড. চৌধুরী মো: জাবের সাদেক নিজাম পসারীর সম্পাদনায় বাজারে আসছে দৈনিক সিলেট বুলেটিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভা অনুষ্ঠিত জিয়া সাইবার ফোর্স সিলেট মহানগর আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ সুনামগঞ্জ সদর উপজেলাা সুরমা ইউনিনয়নে জনমতে এগিয়ে মোহাম্মদ সাজুল মিয়া রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন ভিউ’র উদ্যোগে ঘর হস্তান্তর দলদলি চা-বাগান মণ্ডপে পূজা পরিষদের বস্ত্র বিতরণ  সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

নিজাম পসারীর সম্পাদনায় বাজারে আসছে দৈনিক সিলেট বুলেটিন

প্রতিবেদকের নাম / ১২ ভিউ
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটের সংবাদজগতে নতুন মাত্রা যোগ করতে শীঘ্রই বাজারে আসছে নতুন পত্রিকা ‘দৈনিক সিলেট বুলেটিন’। নিজাম পসারীর সম্পাদনা ও প্রকাশনায় পত্রিকাটির প্রকাশনার প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে পাঠকদের হাতে পত্রিকাটি তুলে দেওয়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের প্রত্যাশা নিয়ে নতুন এই পত্রিকাটির যাত্রা শুরু হতে যাচ্ছে। সিলেটসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি ও সাধারণ মানুষের প্রত্যাশার বিষয়গুলো সংবাদমাধ্যমটিতে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই উদ্যোগকে সফল করতে সাংবাদিক, সংবাদকর্মী, লেখক, পাঠক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নিজাম পসারী। তিনি মনে করেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে ‘দৈনিক সিলেট বুলেটিন’ একটি দায়িত্বশীল ও জনবান্ধব সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যেতে পারবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, পাঠকদের আস্থা অর্জন এবং সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে পত্রিকাটি সবার পাশে থাকবে।

‘দৈনিক সিলেট বুলেটিন’-এর আনুষ্ঠানিক প্রকাশনা শুরু হলে সিলেটের সংবাদজগতে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পত্রিকাটির সফল আত্মপ্রকাশের জন্য সবার দোয়া, শুভকামনা ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন নিজাম পসারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর