শিরোনাম
আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি     সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, ঘটনার সুষ্টতদন্তের দাবি দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর তৃতীয় দফার মানবিক সহায়তা বিতরণ জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের সাক্ষাৎ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ১৭ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

22

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্হানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 এ সময় তার বসতঘরে ভারতীয় অবৈধ ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন দেখতে পান । তাৎক্ষণিক মাদক র্নিমূল কমিটির সদস্যরা বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়ে মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মাদক কারবারী আসাদ পালিয়ে যান।

এ ব্যাপারে তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূল কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ