শিরোনাম
গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর সৌদি আরবের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১.৮ শতাংশে পৌঁছেছে, যার প্রধান কারণ হলো আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দামে ৪.২ শতাংশ বৃদ্ধি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ শিশু ফাহিমা হত্যা: ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন জাফলংয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী নাহিদ হাসান এখন ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহকারী! ভারতীয় মোবাইলসহ ২’জনকে আটক করে ডিবি পুলিশ  সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১২ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

20

গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার

 

কামাল খানঃ সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সংক্রান্ত মামলায় এজাহারনামীয় আসামি গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম কয়েসকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৫, তারিখ ০৬/০৯/২০২৪ খ্রিষ্টাব্দ, জিআর-১৪৯/২৪। মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৯/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃত আবুল কালাম কয়েস (৪৫) গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়ার বাসিন্দা। তিনি আকলিছ আলী ও মরিয়ম বেগমের ছেলে এবং গোলাপগঞ্জ উপজেলা যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ থানাধীন বইটিকর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ