দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিড়ি কিনে আনার কথা বলে ফুসলিয়ে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলাল (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
(৩ আগস্ট) সোমবার সন্ধ্যায় উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।গ্রেফতার আলাল ওই গ্রামেরই ইসলাম খা ও ছেলে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক পাশাপাশি বাড়ির বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী শিশুটিকে ৫০ টাকা দিয়ে স্থানীয় দোকান থেকে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলে আলাল। শিশুটি বিড়ি কিনে এনে বাকি ৪০ টাকাসহ ফেরত দিতে গেলে আলাল কৌশলে টাকাগুলো শিশুটির পকেটে রেখে দেয়। এরপর সে শিশুটিকে কোলে তুলে নিজ বাড়ির পেছনে নির্জন এক ঝোপের ভেতর নিয়ে যায়।
পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলাল জোরপূর্বক শিশুটির পরিহিত প্যান্ট খুলে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। এ সময় শিশুটির শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত আলাল প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. আবুল কাসেম রাতই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ‘ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমের শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’