শিরোনাম
শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস  জৈন্তাপুর সীমান্তে বেপরোয়া চোরাকারবারী ‘সুইট ফারুক’ স্বাস্থ্য খাতের বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানো তাগিদ বাণিজ্যমন্ত্রীর সিলেটে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এতিম অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ মাদকবিরোধী ঐক্য পরিষদ গোয়াইনঘাটের ৪ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা মরহুম বাম্পার কবিরের স্মরণে জৈন্তাপুরে এপিএল-এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত। দোয়ারাবাজারে ফেসবুকে’ অস্ত্রের ছবি-ভিডিও প্রকাশ:যুবক আট’ক, তদন্তে পুলিশ ও বিজিবি
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

28

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

 

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানকৃত প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, শনিবার (৪ জুলাই) বিকেলে এসআই (নি.) তানজির আহমেদের নেতৃত্বে এএসআই (নি.) আশরাফ খাঁন ও সঙ্গীয় ফোর্স কুশিউড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. সোহাগ (২৩)-এর বসতঘরে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. সোহাগ পালিয়ে যান।

অভিযানে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১২০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ১০০টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ এবং ৪০০টি পন্ডস স্যান্ডাল রেডিয়েন্স ট্যালকম পাউডার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৭ হাজার টাকা।

এ ঘটনায় অভিযুক্ত মো. সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ