শিরোনাম
সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়। শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে কাফি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: খসরুল আলম দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কাওছার সন্ধান চায় পরিবার। দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে জার্মানি সমর্থক পুলিশের জালে আটক। গোয়াইনঘাটে  স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগ,আদালতে মামলা দায়ের। আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

49

দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

 

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অরূপ রতন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন

দোয়ারাবাজার উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম। তিনি সরকারের কৃষি পুনর্বাসন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগ ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের উফশী রোপা আমন ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়। বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ