দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার
নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানকৃত প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, শনিবার (৪ জুলাই) বিকেলে এসআই (নি.) তানজির আহমেদের নেতৃত্বে এএসআই (নি.) আশরাফ খাঁন ও সঙ্গীয় ফোর্স কুশিউড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে মো. সোহাগ (২৩)-এর বসতঘরে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. সোহাগ পালিয়ে যান।
অভিযানে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১২০ বোতল ভারতীয় মদ, ২ হাজার ১০০টি পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ এবং ৪০০টি পন্ডস স্যান্ডাল রেডিয়েন্স ট্যালকম পাউডার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা এসব মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩৭ হাজার টাকা।
এ ঘটনায় অভিযুক্ত মো. সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin