শিরোনাম
সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  সিলেটে অস্ত্রের মুখে বিএনপি সভাপতির  অর্ধ কোটি টাকা ছিনতাই  সিলেটে অবশেষে বইমেলার অনুমতি দিলো প্রশাসন ।। অনুমতি আর বাতিল বিজ্ঞপ্তি নিয়ে বিতর্কিত এসএমপি বানিজ্যমত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ লুণ্ঠিত মালামাল উদ্ধার —ছাতকে সড়ক ডাকাতির রহস্য উদঘাটন ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাত গ্রেফতার জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ শাহজালাল( রহ:) মাজারে গিলাফ দিলেন মাহফুজ আদনান  নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচন জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে | স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সিলেটে অবশেষে বইমেলার অনুমতি দিলো প্রশাসন ।। অনুমতি আর বাতিল বিজ্ঞপ্তি নিয়ে বিতর্কিত এসএমপি

স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

41

সিলেটে অবশেষে বইমেলার অনুমতি দিলো প্রশাসন ।। অনুমতি আর বাতিল বিজ্ঞপ্তি নিয়ে বিতর্কিত এসএমপি

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেট মেট্রোপলটন পুলিশ ইতিপূর্বে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশ এবংপরবর্তীতে বাতিল নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এরমধ্যে সিলেটে প্রকাশক পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলা বাতিলের বিজ্ঞপ্তি ছিল অন্যতম। 

কিন্তু সব শেষ দুই সপ্তাহের ব্যবধানে আবারো আগামী দশ মে থেকে ১৮ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট প্রকাশক পরিষদের আয়োজনে বইমেলার অনুমতি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। যদিও পুলিশ আইনশৃঙ্খলার অবনতি করতে পারে এমন অজুহাতে বইমেলা বাতিল করেছিল। কিন্তু আয়োজক মহলে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। 

 ৮ মে শুক্রবার প্রকাশক পরিষদ সিলেটের পক্ষ থেকে পাঠানো এ বিজ্ঞপ্তিতে ১০ থেকে ১৮ মে পর্যন্ত মে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বইমেলার অনুমতি দিয়েছে সিলেট মেট্রোপন্টন পুলিশ পূর্বেদ বিজ্ঞপ্তি বাতিল করে এমনটা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ , সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলা পরিষদের সহযোগিতায় ১০ মে থেকে বইমেলা অনুষ্ঠিত হবে। 

প্রতিদিন দুইটা থেকে সাতটা পর্যন্ত চলবে মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বইমেলার আয়োজন করা হয়েছিল যা মেলা শুরুর আগের দিন আইনশৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে বাতিল করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মনজুর আহমেদ জানান, আগের বিষয়টি কেন বন্ধ করা হয়েছে আমি আমার জানা নেই। বর্তমানে ইন্টেলিজেন তথ্যের ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক থাকায় বর্তমানে বইমেলার অনুমতি দেয়া হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ