শিরোনাম
লুণ্ঠিত মালামাল উদ্ধার —ছাতকে সড়ক ডাকাতির রহস্য উদঘাটন ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাত গ্রেফতার জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ শাহজালাল( রহ:) মাজারে গিলাফ দিলেন মাহফুজ আদনান  নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচন জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে | স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  শিশু ধর্ষক মাদরাসা শিক্ষকের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে সমাবেশ সিলেটে বিজ্ঞান মেলার প্রস্তুতি  শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সিলেটে উদ্বোধনে সীমাবদ্ধ হাম রোগের টিকা কার্যক্রম ,হামেরউপসর্গে আরো তিন শিশুসহ ১৯ শিশুর মৃত্যু 
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচন

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

39

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচন

 

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীঃ নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করতেন। এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ একাধিক অনলাইন ও স্থানীয় পত্রিকায় নানা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ উঠে আসছে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আদালতের চূড়ান্ত রায় বা প্রশাসনিকভাবে আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য নিতে গেলে সেলিনা বেগম গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের যা মনে চায় লিখুন, লিখে কিছুই করতে পারবেন না।” একই সঙ্গে তিনি নরসিংদীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের বিষয়ও উল্লেখ করেন বলে প্রতিনিধিকে জানান স্থানীয়রা।

তবে সচেতন মহল বলছেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের প্রশ্নের শালীন ও দায়িত্বশীল জবাব দেওয়া। গণমাধ্যমকে হেয়প্রতিপন্ন করে কোনো মন্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলেও তারা মনে করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, শিলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ