শিরোনাম
ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার দ্রুত বিচার ট্রাইব্যুনালে খুনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী তানভীরকে কারাগারে প্রেরণ  আগামী ২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে থামার সিগন্যাল দেওয়ায় পুলিশ সদস্যের উপর হামলা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ভিন্নমত নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীদের সিসিক প্রশাসকের শুভেচ্ছা ও শুভকামনা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

55

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: ৭ মাদক কারবারি গ্রেফতার, ১৯ লিটার মদ উদ্ধার

 

মোঃ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।বুধবার (২২ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার, ওয়াপদা কলোনী এবং হাসপাতাল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান চালায়। অভিযানে ১৯ লিটার চোলাইমদসহ হাতেনাতে গ্রেফতার করা হয় সবা মিত্র (৩২) নামের এক ব্যক্তিকে। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ডের আসামবস্তি এলাকার বাসিন্দা।এছাড়া অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (২৬), মোঃ সাগর (২৫), মোঃ মিরাজ উদ্দিন সোহেল (২৬), আব্দুল ছাত্তার (৪৫), নুর নবী (২৮) এবং মোঃ মাজেদুল ইসলাম (২২)। গ্রেফতারকৃতরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা এবং গাইবান্ধা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।শহরকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ