শিরোনাম
সিসিকের ৮ ঘণ্টার চ্যালেঞ্জ জয়, : ঈদের ২ দিনে ২৫ হাজার পশু কোরবানি, ১৩শ টন কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতায়  নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সিসিক প্রশাসকের  লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ট্যাংকারের ওয়াগন লাইনচ্যুতে সিলেটে সিডিউল বিপর্যয়ে পড়েছে উপবন এক্সপ্রেস   চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে সিসিক প্রশাসক পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন মুসলিম সম্প্রদায়ের ঈদ-উল আযহায়– বাজারে ছাগলের দাম আগুন ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সহজলভ্য মাদক: ধ্বংসের পথে যুবসমাজ, সামনে আশঙ্কার কালো ছায়া

স্টাফ রিপোর্টার / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

104

সহজলভ্য মাদক: ধ্বংসের পথে যুবসমাজ, সামনে আশঙ্কার কালো ছায়া

 

জৈন্তাপুর ( সিলেট) প্রতিনিধি::  জৈন্তাপুরের বিভিন্ন স্থানে আশঙ্কাজনক হারে বাড়ছে মাদকের সহজলভ্যতা। হাতের নাগালেই মিলছে নানা ধরনের মাদকদ্রব্য, যা তরুণ প্রজন্মকে দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

 

সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক তরুণ মাদককে “স্টাইল” বা “ভাব” হিসেবে উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি তুলে তা প্রদর্শনের প্রবণতাও বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িক আনন্দ বা বাহাদুরি মনে হলেও এর পরিণতি ভয়াবহ।

 

তাদের মতে, মাদকের কড়াল গ্রাসে পড়ে একদিকে যেমন যুবসমাজ তাদের কর্মক্ষমতা হারাচ্ছে, অন্যদিকে পরিবার ও সমাজে সৃষ্টি হচ্ছে অস্থিরতা। বাড়ছে অপরাধ প্রবণতা, নষ্ট হচ্ছে শিক্ষাজীবন এবং নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে স্পষ্টভাবে।

 

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

 

বিশেষজ্ঞদের ভাষ্য, “এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার, নইলে একটি পুরো প্রজন্ম হারিয়ে যেতে পারে মাদকের ছোবলে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ