শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন 
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সিলেটের মানুষের দাবি পূরণে সরকার আন্তরিক, ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণ কাজ হবে দ্রুত সময়ের মধ্যে -মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

76

সিলেটের মানুষের দাবি পূরণে সরকার আন্তরিক, ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণ কাজ হবে দ্রুত সময়ের মধ্যে -মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের দাবি পূরণে সরকার আন্তরিক, ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণ কাজ হবে দ্রুত সময়ের মধ্যে।এ বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন। ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি ১৫ মার্চ (রবিবার) সিলেট জেলা প্রশাসনের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটে সাময়িক যে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছিল, তা সবার সম্মিলিত প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মন্ত্রী বলেন, সিলেট পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। আসন্ন ঈদকে সামনে রেখে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক যোগাযোগ সচল রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন দর্শনীয় স্থানে টয়লেট, বিশ্রামাগার ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে।

 

পরে মন্ত্রী সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই যোদ্ধা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তিনি জুলাই আন্দোলনে শহিদ সাংবাদিক আবু তুরাবের স্মৃতিচারণ করে বলেন, তুরাব যেদিন গুলিবিদ্ধ হয়, সেদিন একই মিছিলে আমিও ছিলাম। আমার পাশেই থাকা তুরাব সেদিন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। হাজারো জুলাই যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশকে বর্তমান সরকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। যতদিন এ দেশ থাকবে, ততদিন তাদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

ইফতার মাহফিলে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য, সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ