শিরোনাম
ছিনতাইকারী ও কিশোর গ্যাং আতংকে সিলেট নগরবাসী : এস,এম,পি পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন… হাকালুকি হাওরে সূর্যমুখী চাষে কৃষকের স্বস্তি সিলেটে ছিনতাই রোধে  দ্রুত ব্যবস্থা নিতে  পুলিশ প্রশাসনকে  নির্দেশ দিলেন বাণিজ্যমন্ত্রী  খন্দকার  আব্দুল মুক্তাদির ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে  সিলেটের মাটি উর্বর, একসময় পাট চাষ হতো, নতুন চাষি সৃষ্টি করে, পাট অধিদপ্তর স্থাপন করে সরকারি সহায়তা দিলে পাট শিল্প সমৃদ্ধ হতে পারে – অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন জাল টাকা সহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ গাইবান্ধা।  চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২ দস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের খাদেমচেয়ারম্যান হিসেবে সাংবাদিকও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু কে দেখতে চান এলাকাবাসী
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৭৩ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

 

শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

গতকাল পাগলা মসজিদের নিলাম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর হামলা চালায় একটি সিন্ডিকেট চক্রের লোকজন। এতে তারা আহত হন।

 

এ ঘটনায় ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ