শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

137

সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক:: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় কামাল খানকে সংবর্ধনা এবং ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন ২০২৬) বিকেল ৪টায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগ, জেলা ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক সহ সভাপতি সেলিম আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুবের আহমদ সার্জন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক দেওয়ান মতিউর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সদস্য ও দৈনিক বিজনেস ফাইল পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম চৌধুরী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য ও জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের জেলা প্রতিনিধি আশিক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক সেবুল রেজা, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

স্বাগত বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নুরুউদ্দিন রাসেল।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্টের সিলেট সদর প্রতিনিধি ও সংগঠনের জেলা সদস্য, শিহাব উদ্দিন, এস কে টিভির পরিচালক আব্দুল আহাদ, সংগঠনের জেলা সদস্য আবুল কালাম এবং সংগঠনের উপজেলা সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ আলম,সাবেক সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,সদস্য ও দৈনিক তালাশ টিভির প্রতিনিধি খালেদ আহমদ,সাংবাদিক মোঃ নুরুল ইসলাম,সাংবাদিক নিজাম উদ্দিন, সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা নবনির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। পরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সংগঠনের কার্যক্রম ভালো করে পরিচালনা করার জন্য সাবেক সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন কে অতিথি সহ সবাই মিলে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ