শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সিলেটে পেশাদার সাংবাদিকের স্মার্ট ফোন চুরি 

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

15

সিলেটে পেশাদার সাংবাদিকের স্মার্ট ফোন চুরি 

 

# ফোনের চেয়ে টেনশন ডকুমেন্ট নিয়ে #

 

নিজস্ব প্রতিবেদক :সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে এক পেশাদার সাংবাদিকের স্মার্টফোন খোয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী সাংবাদিক সন্দীপ চক্রবর্ত্তী শুভ বেসরকারি টিভি চ্যানেল এখন টেলিভিশন-এর সিলেট ব্যুরোর রিপোর্টার হিসেবে কর্মরত। 

 

জানাযায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিট থেকে ১০টার মধ্যে পেশাগত দায়িত্ব পালনকালে এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ( ইমজা) সিলেট এর পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় তার ব্যবহৃত স্মার্টফোনটি খোয়া যায়।

ভুক্তভোগী সাংবাদিক সন্দীপ চক্রবর্ত্তী শুভ বিষয় টি চুরি বলে মনে করছেন।  তিনি জানান, চুরি হওয়া ফোনটি Redmi Note 11 মডেলের। ওই ফোনে তার পেশাগত কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিওসহ বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষিত। এছাড়া ব্যক্তিগত ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও ফোনটিতে লগইন করা।

একই সঙ্গে বিকাশ ও নগদের মতো আর্থিক সেবার অ্যাপ থাকায় তিনি নিরাপত্তা নিয়ে ও শংকিত রয়েছেন। তবে ঘটনাটি পেশাগত কারণে প্রতিহিংসা মূলক কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন সাংবাদিক সমাজ। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি( জিডি) হিসেবে নেয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল জাকির জানান, সাংবাদিকের স্মার্ট ফোন চুরির বিষয়টি উদ্ধারের জন্য পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ