সিলেটে পেশাদার সাংবাদিকের স্মার্ট ফোন চুরি
# ফোনের চেয়ে টেনশন ডকুমেন্ট নিয়ে #
নিজস্ব প্রতিবেদক :সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে এক পেশাদার সাংবাদিকের স্মার্টফোন খোয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ভুক্তভোগী সাংবাদিক সন্দীপ চক্রবর্ত্তী শুভ বেসরকারি টিভি চ্যানেল এখন টেলিভিশন-এর সিলেট ব্যুরোর রিপোর্টার হিসেবে কর্মরত।
জানাযায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিট থেকে ১০টার মধ্যে পেশাগত দায়িত্ব পালনকালে এবং ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ( ইমজা) সিলেট এর পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় তার ব্যবহৃত স্মার্টফোনটি খোয়া যায়।
ভুক্তভোগী সাংবাদিক সন্দীপ চক্রবর্ত্তী শুভ বিষয় টি চুরি বলে মনে করছেন। তিনি জানান, চুরি হওয়া ফোনটি Redmi Note 11 মডেলের। ওই ফোনে তার পেশাগত কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিওসহ বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষিত। এছাড়া ব্যক্তিগত ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টও ফোনটিতে লগইন করা।
একই সঙ্গে বিকাশ ও নগদের মতো আর্থিক সেবার অ্যাপ থাকায় তিনি নিরাপত্তা নিয়ে ও শংকিত রয়েছেন। তবে ঘটনাটি পেশাগত কারণে প্রতিহিংসা মূলক কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন সাংবাদিক সমাজ। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানা সূত্র জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি( জিডি) হিসেবে নেয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মইনুল জাকির জানান, সাংবাদিকের স্মার্ট ফোন চুরির বিষয়টি উদ্ধারের জন্য পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin