শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান

 

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ: নিউজার্সি প্যাটারসন সিটির সুনামগঞ্জের প্রবাসী আবু সুফিয়ানের শপথ অনুষ্ঠান প্যাটারসন সিটি হলের মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মেয়র আন্দে সায়েঘ ডেপুটি মেয়র সুফিয়ান কে শপথ বাক্য পাট করান। এসময় প্যাটারসন সিটির ২ নং ওয়ার্ড কাউন্সিলম্যান শাহীন খালিক, কাউন্সিল প্রেসিডেন্ট মারিটজা ডেবিল, ভাইস প্রেসিডেন্ট লিসা মিমস কাউন্সিল ওম্যান রুবি কটন সহ সিটির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শফথ শেষে মেয়র আন্দে সায়েঘ বলেন তিনি সব সময় বাংলাদেশী কমিউনিটির পাশে সবসময় থাকার চেষ্টা করেন। তিনি তার সহকারী হিসেবে আবু সুফিয়ান কে নির্বাচিত করায় প্রশংসা ব্যক্ত করেন। ২ নং কাউন্সিল ম্যান শাহিন খালিক আবু সুফিয়ান কে অভিনন্দন জানিয়ে বলেন আবু সুফিয়ান কমিউনিটির সর্বমহলে পরিচিত এবং সজ্জন ব্যাক্তি সবার পাশে থাকার চেষ্টা করেন ডেপুটি মেয়র হিসেবে পাশে থাকলে বাংলাদেশীদের সুনাম বৃদ্ধি পাবে। শপথ অনুষ্ঠানের পর আবু সুফিয়ান মেয়র সহ কমিউনিটির উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ ও নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথ পালন করার চেষ্টা করবেন এবং তিনি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন। সিটির হলের শপথ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক বাংলাদেশী উপস্থিত ছিলেন। এসময় সুনামগঞ্জ সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানিয়ে নব নির্বাচিত ডেপুটি মেয়রের সর্বাত্মক সফলতা কমনা করেন। আবু সুফিয়ান প্রবাসে থেকেও স্থানীয় রাজনীতি ও কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি এই গৌরব অর্জন করেছেন, যা বাংলাদেশিদের জন্য একটি বড় প্রাপ্তি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ