শিরোনাম
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি     সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

22

জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 

মুক্তাদির আল সেলিম,জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি:   সিলেটের জৈন্তাপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাফিজ মাওলানা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ঢাকা নটরডেম কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মনোজ কুমার সেন, মাস্টার সিরাজুল ইসলাম, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেট চিসিম, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মাসুক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, রমজান রুপজান বাগেরখাল একাডেমির শিক্ষক মাসুক আহমেদ, ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ সহ স্হানীয় গণমাধ্যম কর্মী, শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফল। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একটি উপজেলার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করলে তা পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত শিক্ষা, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবক ও শিক্ষকদের যথাযথ মনোযোগ প্রয়োজন।

বক্তারা শিক্ষার্থীদের মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, জৈন্তাপুরের শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ