শিরোনাম
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি     সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

47

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। 

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি নারায়ন চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে শহরের মল্লিকপুরস্হ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শণ। এই জেলায় হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রির্স্টাণসহ অন্যান্য জাতিগোষ্টির মধ্যে একটি ভাতৃত্বের বন্ধন সুদৃঢ রয়েছে। আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন,আমাদের এই সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির একটা মিলবন্ধন রয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে।

তিনি আরো বলেন আমাদের বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করেন বলেই ধর্মকর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। এইদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কোনকিছু নাই। সুনামগঞ্জে যার যার ধর্মীয় উৎসব পালনে সরকার নিশ্চিত নিরাপত্তা বিধানের পাশাপাশি সবধরনের সহযেগিতা করা হবে বলে তিনি জানান।আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ