শিরোনাম
সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি     সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, ঘটনার সুষ্টতদন্তের দাবি দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর তৃতীয় দফার মানবিক সহায়তা বিতরণ জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের সাক্ষাৎ সিলেটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এসএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: সিলেটের কানাইঘাটের সুরাইঘাট বাজারে ভারতীয় পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় আহত ২ ম্যানচেস্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মনসা পূজা প্রবাসের মাটিতে ঐতিহ্য-সংস্কৃতি ও ভক্তির অপূর্ব মেলবন্ধন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

কামাল খানঃ / ৩০ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

42

সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

 

কামাল খানঃ সিলেটের লক্ষ্মীপাশায় মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক-সাংবাদিক ও মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আনোয়ার শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জিসান আহমদ। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শরিফ আহমদ ও লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নজরুল ইসলাম ও আছাব আলী। সভাটি পরিচালনা করেন মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, “একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু ভালো অবকাঠামো দিয়ে সম্ভব নয়; এর জন্য মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, শৃঙ্খলাবোধ এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আমাদের সন্তানদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে এবং অভিভাবকরা বাড়িতে সন্তানদের প্রতি যত্নশীল হলে তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।”

তিনি আরও বলেন, “মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপাশা-ফুলবাড়ী এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে স্কুলটি আরও এগিয়ে যাবে। শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটি সম্মিলিতভাবে কাজ করলে এ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।”

সভায় ২০১০ সালে বিদ্যালয়ের জন্য ১২ শতক ভূমি দান করায় আনোয়ার শাহজাহানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তাঁর অবদানের প্রশংসা করা হয়।

পরে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং বিদ্যালয়ের প্রতি তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের পক্ষ থেকে আনোয়ার শাহজাহানকে ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ