শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

23

ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি::  ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় বারহাল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বারহাল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ ইফতিখার আহনাফের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাতেহুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমেদ এবং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুম।

অনুষ্ঠানে ইসলামী শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ