শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

8

গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) আয়োজিত ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ গোয়াইনঘাটের সদস্য সচিব সাকিব আহমেদ।

এছাড়াও পুসাগের উপদেষ্টা বিল্লাল আহমদ, সাবেক সভাপতি ফাহিম মোনায়েম, সহ-সভাপতি আলী ফারহান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাসুমসহ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও মেধা বিকাশে গণিত চর্চার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুসাগের আয়োজকরা জানান, গোয়াইনঘাটের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ