শিরোনাম
সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর সৌদি আরবের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১.৮ শতাংশে পৌঁছেছে, যার প্রধান কারণ হলো আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দামে ৪.২ শতাংশ বৃদ্ধি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ শিশু ফাহিমা হত্যা: ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

24

বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে “মাদকবিরোধী ঐক্য পরিষদ”, গোয়াইনঘাট-এর উদ্যোগে ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাংলাবাজারে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে “মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও”—এই আহ্বানকে সামনে রেখে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, যুগ্ম সদস্য সচিব হাফিজ মাহবুবুর রহমান, মুখ্য সংগঠক এহসান উল্লাহ, সংগঠক রোমান আহমেদ, সজিবুর রহমান, ফয়জুর রহমান, রেদওয়ান শিকদার, সদস্য ফজলুর রহমান নাবিল, শাহাদাত হোসেন, নাহিদ, রোমন আহমেদ, সাদিকুল ইসলাম রিয়াদ, কামরুল ইসলাম, সুমন আহমেদ, রুবেল আহমেদ, মুন্না আহমেদ, সাকিব, হাবিব, হালিম, শাহিন আলম ও আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়াও বাংলাবাজার বাজার কমিটি, বাউরবাগ হাওর ইসলামী যুব সংঘ, উদয়ন তরুণ যুব সংঘের দায়িত্বশীল, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সচেতন নাগরিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ