শিরোনাম
গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

29

গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি রিফাদুন হোসেন আকাশকে (১৯) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার রিফাদুন হোসেন আকাশ গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। তার মায়ের নাম শেলী বেগম। পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার জিআর মামলা নং-১০৮/২০২৬, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রিফাদুন হোসেন আকাশ এজাহারনামীয় আসামি। ফেসবুকে অস্ত্রের মহড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) রাত ১০টা ৫ মিনিটে গোলাপগঞ্জ পৌরসভার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এ ঘটনায় অস্ত্রের মহড়ার ভিডিওতে থাকা অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ