শিরোনাম
ওসমানীনগরট্রাজেডি: উদীয়মান বাউল শিল্পী, ব্যবসায়ী, শিশুসহ নিহত নয় , আহত ২৪ প্রশ্নবিদ্ধ সড়কে অনুমোদনহীন স্লিপার বাস, # মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল  হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? প্রশ্ন পরিবারের, গফরগাঁও রেলস্টেনে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ দক্ষিণ সুরমায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

24

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

 

কামাল খানঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহুরুল ইসলাম মুন্না। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বাজার এলাকায় অপরাধ দমন, চুরি-ছিনতাই ও মাদক প্রতিরোধে ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে সচেতন থেকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সৈয়দ হৃদয় আহমেদ সদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার বিট অফিসার আবু আফসার ভূঁইয়া, ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাকি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ভাটেরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম তালুকদার এবং ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আব্দুল লতিফ প্রমুখ।

এছাড়াও সভায় বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বাজারের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি ও মাদক প্রতিরোধ, যানজট নিরসন এবং ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ