শিরোনাম
দক্ষিণ সুরমায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১ দোয়ারাবাজার তিনদিন পর সুরমা নদীতে ভেসে উঠল শ্রমিকের লাশ একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন। স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ সিসিকের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রশংসা# দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট হবে সিলেটে -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধের জেরে কামরুল হত্যা: দক্ষিণ সুরমা থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ আসামি গ্রেপ্তার মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

30

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে মৌলভীবাজারে মতিন মিয়া হত্যা: সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিবেদক: পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মৌলভীবাজারে মতিন মিয়া (১৬) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত মোস্তাফা মিয়া (৪৪) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গত ৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১:২৫ মিনিটে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোস্তাফা মিয়া সিলেট জেলার বালাগঞ্জ থানার ইছাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ

মামলার সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর মডেল থানাধীন শমসেরগঞ্জ দৌলতপুর এলাকার বাসিন্দা ভিকটিম মতিন মিয়ার সাথে তার ভাই-বোনদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে।

গত ২৮ জুন ২০২৬ সকাল আনুমানিক ৯:৩০ মিনিটে মতিন মিয়া আদালতে চলমান মামলায় সাক্ষ্য দিতে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি না ফেরায় তার পরিবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে একই দিন রাত পৌনে ১১টার দিকে স্থানীয় সুন্দর মিয়ার পুকুরের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে হাত-পা বাঁধা ও গলায় শার্ট পেঁচানো অবস্থায় মতিন মিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা ও অভিযান

এ ঘটনার পর ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩৭, তারিখ: ৩০/০৬/২০২৬) দায়ের করেন। ঘটনাটি ঘিরে এলাকায় আলোড়ন সৃষ্টি হলে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল) এবং সদর কোম্পানী (সিলেট)-এর একটি যৌথ আভিযানিক দল সিলেট নগরীর হুমায়ুন চত্বর থেকে তদন্তে প্রাপ্ত আসামি মোস্তাফা মিয়াকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ