শিরোনাম
মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯ সিলেটের বাবনা মোড় রেলগেইট এলাকা বিদ্যুৎহীন: গ্রাহকরা বিপাকে  এলাকার জনমনে ক্ষোভ মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে  দোকান উচ্ছেদের চেষ্টায় যুলীগ নেত দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানবাণিজ্য মন্ত্রীর সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না — আব্দুল কাইয়ুম চৌধুরী গোয়াইনঘাটে ট্যাক্সের নামে বালুবাহী নৌকায় চাঁদাবাজির অভিযোগ, থানায় জিডি নারীবাজি ও দালালিই মূল কাজ, আ’লীগ নেতা বেটি ফারুক এখন মানবাধিকার কর্মী! বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল।  ওসমানীনগরে ১৪ বছরের বিরোধ: হামলা-মামলার পর বাড়িছাড়া আওলাদ, চাইলেন নিরাপত্তা!
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

51

সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। সোমবার (৩ আগস্ট) বিকেলে ভার্থখলা এলাকার কদমতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রহমান (৫০) ও মো. সোহাগ মিয়া (৩০), সিলেটের ওসমানীনগরের জসিম (২২) ও মো. জামাল উদ্দিন (৪০), মোগলাবাজারের জাবেদ আহামেদ (২৭), বালাগঞ্জের আ. রফিক (২৮) এবং দক্ষিণ সুরমার আলমগীর হোসেন (৩৩)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিএপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল হুমায়ুন চত্বর এলাকায় অবস্থানকালে জানতে পারে কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি অনলাইনে অবৈধ জুয়া খেলছে। বিকেল ৪টা ১৫ মিনিটে সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে এই সাতজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জুয়া খেলার বিষয়টি স্বীকার করেন।

আটকের পর তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন এবং সিরিয়াল নম্বরের ৮টি টোকেন জব্দ করা হয়। মোবাইল যাচাই করে Juwai teer result, Shillong Teer result, baji999, BAJI Casino, MCW Casino সহ বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনার প্রমাণ মিলেছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আসামিদের উদ্ধারকৃত আলামতসহ দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-৯ এর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ