শিরোনাম
সিলেটের সীমান্তে অপরাধের নয়া গডফাদার স্টেলিন তারিয়াং: নেপথ্যে রাজনৈতিক প্রভাব, নেটওয়ার্ক ও দ্বৈত নাগরিকত্বের ঢাল জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু লুটপাট: মান্না-দিলু সিন্ডিকেটের তাণ্ডব, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে  হাওড়ার পিলখানায় হামিমের কারখানার হদিস, চলতো জামার ট্যাগের কাজ, পাঁচ দিন ধরে বন্ধ সাধারণ মানুষের স্বার্থে,সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায়‌ বাজারে বাজারে অভিযান শাহপরাণে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান: ১২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় সিলেট বাইপাস সড়ক দিয়ে রাতের আঁধারে ঢুকছে ভারতীয় অবৈধ পণ্য: পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ কানাইঘাটে আজিজুর হত্যা: র‍্যাব-৯-এর অভিযানে গ্রেফতার ১ ভাটির সুরে, বর্ষার ছন্দে: হাওরের বুকে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’ উদযাপন প্রশিক্ষণে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ দেশ যুব সংগঠন – আনিস রহমান
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

স্টাফ রিপোর্টার / ৪৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

56

জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে ডিঙ্গি নৌকায় করে করে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন। 

শনিবার ভোরে জগন্নাথপুর পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকার মইয়ার হাওরে এই র্দূঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার ফার্ভিসের একটি দল সকাল থেকে মইয়ার হাওরে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করলে ও এখন পর্যন্ত বাকি নিখোঁজ তিনজনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন, ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। এর মধ্যে অরুণ দেবনাথ(৫২) নামে একজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূএে জানা যায়, স্থানীয় মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে ছোট ডিঙ্গি নৗকায় করে তারা বাড়ী ফিরছিলেন। বাড়ি ফেরার পথে ভোরে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এসময় কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও নৌকার থাকা অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। 

ফায়ার সার্ভিসের একটি দল মইয়ার হাওরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে নিহতের পরিবারগুলোতে সুখের মাতম বিরাজ করছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। খবর পেয়ে শোকাহতদের বাড়িতে যান জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মিয়া,জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ জগন্নাথপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন ও থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করছেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে ডুবুরীদল উদ্ধার কাজ পরিচালনা করছেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ