শিরোনাম
মরহুম বাম্পার কবিরের স্মরণে জৈন্তাপুরে এপিএল-এর জমকালো ফাইনাল অনুষ্ঠিত। দোয়ারাবাজারে ফেসবুকে’ অস্ত্রের ছবি-ভিডিও প্রকাশ:যুবক আট’ক, তদন্তে পুলিশ ও বিজিবি United Aid for Nation (UAN) ও দেশ যুব সংগঠনের অংশীদারিত্ব মূলক আলোচনা সভা শ্রীপুরে পাথরবোঝাই ট্রাক জব্দকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, মোবাইল কোর্টে জরিমানা ৩ জুলাই ২০২৬ ইং  লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম  মৃত্যুবার্ষিকী জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস জৈন্তাপুরে চেয়ারম্যান ও বিএনপি নেতা ইন্তাজ আলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!,উত্তাল আলোচনা সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের কে স্কুল কর্তৃপক্ষ দিল নৌকা । সুনামগঞ্জে ধাওয়ার পর রাতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন 
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শ্রীপুরে পাথরবোঝাই ট্রাক জব্দকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, মোবাইল কোর্টে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৫৪ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

61

শ্রীপুরে পাথরবোঝাই ট্রাক জব্দকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ, মোবাইল কোর্টে জরিমানা

 

মুক্তাদির আল সেলিম জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর-খড়মপুর এলাকায় পাথরবোঝাই ট্রাক জব্দকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শ্রীপুর-খড়মপুর এলাকায় টহল দলের অভিযানে চারটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়। কয়েক ঘণ্টা পর উত্তেজিত শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক নিয়ে গেলে একটি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি সেটি পুনরায় আটক করে।

এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের দাবি, বিজিবি ট্রাকের চালক ও শ্রমিকদের শারীরিকভাবে মারধর করেছে এবং ফাঁকা গুলি ছুড়েছে।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক জানান, উত্তেজিত শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক (ওয়ার্নিং) হিসেবে এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়।

প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ চলার পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী, স্থানীয় চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেন। সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

পরে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পলি রানী দেব ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ