শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১৬৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

211

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

 

কামাল খান:: বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতিসহ অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ করার জেরে সম্পাদক, বার্তা সম্পাদক সহ ৪ সাংবাদিক এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন বুধবার বিকাল ৪টায় সিলেট মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে সংবাদপত্র তার স্বাধীনতা ভোগ করতে পারবে না। নেতৃবৃন্দ আরো বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দেশের সকল সাংবাদিকদের পেশাদারীত্ব ও নিরাপত্তা প্রদান করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন সহ্য করা হবে না। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সিলেট ব্যুরো চীফ ফয়জুল হক শিমুল, সিনিয়র সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সিলেট বিভাগীয় রিপোর্টাস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুনির্মল সেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, দৈনিক আইন বার্তার সিলেট জেলা প্রতিনিধি, ও দৈনিক সিলেট বুলেটিন এর সম্পাদক ও প্রকাশক,নিজাম উদ্দিন, দৈনিক বিজনেস মিরর এর সিলেট প্রতিনিধি নুরুল আমীন খান, দৈনিক মাতৃজগতের সিলেট মহানগর  প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার সিলেট প্রতিনিধি শিহাব উদ্দিন, জেলা প্রতিনিধি আশিক উদ্দিন , দৈনিক সরেজিমন পত্রিকার স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা, দৈনিক আলোকিত সিলেটের ফটো সাংবাদিক রুবেল মিয়া, চ্যানেল ১৬ এর সিলেট সংবাদদাতা ফারুক মিয়া, সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি এস.এ সাব্বির খান, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দোয়ারাবাজার প্রতিনিধি মহিউদ্দিন জুয়েল প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ