শিরোনাম
ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে প্রবীণ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক  ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে বানিয়াচংয়ে আটক ৩, গণপিটুনিতে আহত, সিলেটের নবাগত জেলা প্রশাসক কে দেশ যুব সংগঠন সিলেটে ফুলেল শুভেচ্ছ রাজনগরে জমি দখলচেষ্টা ও মিথ্যা মামলার অভিযোগ সাবেক বিজিবি সদস্যের নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফরিদ আহমদ   জাফলংয়ের তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার / ১৪৪ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

191

টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার 

 

নুরুজ্জামান  (সুনামগঞ্জ) প্রতিনিধি ::সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীর পানিতে পড়ে তামিম আহমেদ(১৬) নামে এক নিখোঁজ পর্যটকের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রবিবার(৩১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠে। এর পূর্বে শনিবার(৩০ মে) সকালে সাড়ে ১১টার উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জনের একটি পর্যটকবাহী নৌকায় করে টাংগুয়ার হাওর রওনা দেয়। পথ মধ্যে শ্রীপুর বাজার এলাকায় হয়ে টাংগুয়ার হাওরে আসা সময় শ্রীপুর বাজার এলাকায় নৌকা থেকে পড়ে যায় তামিম আহমেদ। এর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তাহিরপুর ও সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে অনেক চেষ্টা করেও তাকে পায়নি। ঘটনার ২৯

 ঘন্টা পর রবিবার বিকেলে পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিহতের স্বজনরা উদ্ধার করে। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যত্যা নিশ্চিত করেছেন। বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ