শিরোনাম
সিলেটের সীমান্তে অপরাধের নয়া গডফাদার স্টেলিন তারিয়াং: নেপথ্যে রাজনৈতিক প্রভাব, নেটওয়ার্ক ও দ্বৈত নাগরিকত্বের ঢাল জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু লুটপাট: মান্না-দিলু সিন্ডিকেটের তাণ্ডব, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে  হাওড়ার পিলখানায় হামিমের কারখানার হদিস, চলতো জামার ট্যাগের কাজ, পাঁচ দিন ধরে বন্ধ সাধারণ মানুষের স্বার্থে,সোনারপুরের উত্তর ও দক্ষিণ বিধানসভা এলাকায়‌ বাজারে বাজারে অভিযান শাহপরাণে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান: ১২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ, জরিমানা ৫০ হাজার চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড় সিলেট বাইপাস সড়ক দিয়ে রাতের আঁধারে ঢুকছে ভারতীয় অবৈধ পণ্য: পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ কানাইঘাটে আজিজুর হত্যা: র‍্যাব-৯-এর অভিযানে গ্রেফতার ১ ভাটির সুরে, বর্ষার ছন্দে: হাওরের বুকে ‘শব্দকথা হাওর বিলাস ২০২৬’ উদযাপন প্রশিক্ষণে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ দেশ যুব সংগঠন – আনিস রহমান
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার / ৭৮ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

123

 দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি::

স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়,নিহত সোহাগ মিয়া উপজেলার টেবলাই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার মা শজিফা আক্তার জানান, একই গ্রামের এক তরুণীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে না নেওয়ায় বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তার অভিযোগ, এ ঘটনার জেরে সোহাগকে মারধরও করা হয়েছিল।

রবিবার (৩১ মে) সকালে সোহাগ গরু চরাতে হাওরে যায়। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খবর আসে, হাওরের একটি গাছের মগডালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বটু ঘটনাস্থলে যান এবং পুলিশকে অবহিত করেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

নিহতের মা শজিফা আক্তার বলেন,আমার একমাত্র ছেলে সোহাগ। সে একটি মেয়েকে ভালোবাসত। আমরা কয়েকবার বিয়ের প্রস্তাব দিলেও মেয়ের পরিবার রাজি হয়নি। আমার ছেলেকে মারধরও করা হয়েছে। সকালে গরু চরাতে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারি, তার মরদেহ গাছের ডালে ঝুলছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ দেখতে পান। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ