শিরোনাম
সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার থানার ওসি সাইফুলের উক্তি “”১৯ সালে ইন্সপেক্টর পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটে ২৫ সালে মৌলভীবাজারে৷,, গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত ১০ কেজি গাঁজাসহ সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম  র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি ইফাদ গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের বিশাল সিন্ডিকেট: ওসি ও দারোগাদের বিরুদ্ধে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের দায়িত্ব গ্রহণ:
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দোয়ারাবাজারে নানার বাড়িতে ভাগনার হাতে খালা খুন, আসামীদের গ্রেফতার করলো থানা পুলিশ

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

139

দোয়ারাবাজারে নানার বাড়িতে ভাগনার হাতে খালা খুন, আসামীদের গ্রেফতার করলো থানা পুলিশ

 

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে নানার বাড়িতে ভাগনের কর্তৃক শিল্পী বেগম (২৫) নামে খালাকে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) বিকাল ৫ টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে এই ঘটনা ঘটে।এদিকে,ঘটনার ১২ ঘন্টার ভিতরে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্ব থানা পুলিশের এটি টিম রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসীমগণ ওই গ্রামে নানা মৃত খোয়াজ আলী’র বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। রবিবার বিকালে চা-খাওয়া নিয়ে নানি ফালানি বেগম (৬০) সাথে বাকবিতন্ডা ও ঝগড়ার মাধ্যমে এই ঘটনার সূত্রপাত হয়।

নাতি-নাতনী এবং মেয়ে কর্তৃক ফালানি বেগমের লাঞ্ছিতের ঘটনা শুনে তার মেয়ে নিহত শিল্পী বেগম তার স্বামীর বাড়ি জালালপুর গ্রামে নিয়ে যায়। পরবর্তীতে সোমবার অন্যান্য আত্মীয়স্বজনরা ঘটনা সম্পর্কে অভিযুক্তদের জিজ্ঞেস করতে আসলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এসময় ভাগনে সুজন মিয়া খালা শিল্পি বেগমকে চাকু দিয়ে ডান পাজরে আঘাত করলে ছিদ্রযুক্ত গুরুতর জখম হয়।

ঘটনার খবর শুনে স্থানীয়রা আহত খালা শিল্পী বেগম এবং নানি ফালানি বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

 অভিযুক্তরা হলেন, একই গ্রামের বিল্লাল হোসেনের পুত্র ও নিহতের ভাগনে সুজন মিয়া (২২),বিল্লাল হোসেনের স্ত্রী ও নিহতের বড় বোন মোছাঃ হাছিনা বেগম (৪৮),ভাগনি তনিমা বেগম (১৫)।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে,দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, সোমবার বিকালে মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী বাদী হয়ে সন্ধায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সাথে সাথে অভিযানে নামে পুলিশ। রাতেই বিভিন্ন জায়গা হতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ