শিরোনাম
প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ বিজিবি কর্তৃক ১জন আসামিসহ স্বর্ণের বার আটক করা  সিলেটের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি কসোভোর রাষ্ট্রদূতের  সিলেটে কেক কাটার মধ্য দিয়ে ‘দৈনিক আইন বার্তা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  কাশীর রাত কখনও পুরোপুরি ঘুমিয়ে পড়ে না মণিকর্ণিকার আগুনও না। নির্মাণাধীন সেতুর ওপর জি¦নের আছর! সুনামগঞ্জের দিরাইয়ের এক ছয়মাসের শিশু হামে আক্রান্ত হয়ে সিলেটে মৃত্যু।  দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

11

পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর এত সুন্দর

 

স্টাফ রিপোর্টার:: বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত সুন্দর। আমরা তাদের কাজকে সম্মান করি, মাননীয় প্রধানমন্ত্রীও তাদের প্রতি অত্যন্ত আন্তরিক।”

রোববার (২৪ মে) সিলেট নগর ভবনে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, “আপনারা যেমন নিয়মিত নগর পরিষ্কারে সফলতার পরিচয় দিচ্ছেন, তেমনি আসন্ন পবিত্র ঈদুল আজহাতেও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করে শহরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে।” এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে নতুন কোয়ার্টার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই বিশেষ অনুদান পাঠিয়েছেন, যার ফলে কর্মীদের দায়িত্ব আরও বেড়ে গেল। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক নগরী গড়ে তুলব।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ৪১ লাখ ৩৫ হাজার টাকা এবং সিসিকের নিজস্ব তহবিল থেকে ১৬ লাখ ৫৫ হাজার টাকাসহ মোট ৫৭ লাখ ৯০ হাজার টাকা বিশেষ অনুদান হিসেবে বিতরণ করা হয়। এর আওতায় সিসিকের ১ হাজার ১৫৮ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ