শিরোনাম
চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো গোয়াইনঘাটে  বিচার চাইতে গিয়ে প্রাণ দিলেন বাবা মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় যাওয়াই হলো কাল গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সিলেটে উদ্বোধনে সীমাবদ্ধ হাম রোগের টিকা কার্যক্রম ,হামেরউপসর্গে আরো তিন শিশুসহ ১৯ শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার / ১০১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

169

সিলেটে উদ্বোধনে সীমাবদ্ধ হাম রোগের টিকা কার্যক্রম ,হামেরউপসর্গে আরো তিন শিশুসহ ১৯ শিশুর মৃত্যু 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃ সাম্প্রতিক সময়ে সিলেটে উৎসাহ উদ্দীপনা আর প্রচার প্রচারণা মধ্য দিয়ে হাম রোগের টিকা কার্যক্রম শুরু হয়েছে। সিলেট নগরীতে উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী 

মন্ত্রী খন্ধকার আব্দুল মুক্তাদির আব্দুল মুক্তাদির সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী , জেলা প্রশাসক সারওয়ার আলম ও সিলেট স্বাস্থ্য বিভাগ। টিকা কার্যক্রম উদ্বোধন পরবর্তী সময়ে মাসব্যাপী চলার কথা থাকলেও কার্যক্রম যেন এখন অদৃশ্য। তবে শোনা যাচ্ছে প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর খবর।  

 

  সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রাত পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। 

 

স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরো তিন শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার সরর্তীশ গ্রামের আব্দুল আফিকের ছয় মাসের ছেলে ওমর, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরতপুর গ্রামের টুটুল সরকারের পাঁচ মাসের ছেলে প্রিয়ম সরকার এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাহিদুরের আট মাসের ছেলে রায়হান।

 

স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত ১২৮ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে এর মধ্যে সুনামগঞ্জে ৬৪ সিলেটে ৪০ মৌলভীবাজারে ১৬ এবং হবিগঞ্জে ৮জন রয়েছেন। 

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক ২শ রোগী চিকিৎসাধীন রয়েছে যার মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে আরও একজনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে যা পুরো বিভাগজুড়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

 

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, যে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু এবং যথাযথ চিকিৎসা ও টিকাদান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ চলছে তবে উপসর্গ নিয়ে মৃত্যুর ক্রমবর্ধমান হার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ