শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত  

স্টাফ রিপোর্টার / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

165

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

 

পরে সকাল১১ টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহ বলেন, ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। একসময় আইনগত সহায়তা মূলত বেসরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তা বিস্তৃত ও কার্যকর হয়েছে।

 

এখন জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। এসময় সিলেট মহানগর দায়রা জজ ( ভারপ্রাপ্ত) রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ