শিরোনাম
গোয়াইনঘাটে  বিচার চাইতে গিয়ে প্রাণ দিলেন বাবা মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় যাওয়াই হলো কাল গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা।

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

214

আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা।

 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা, পশ্চিমবঙ্গ:: আজ ২৬ শে এপ্রিল রবিবার, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন প্রার্থীরা প্রচারে মাঠে নেমেছেন, বাংলায় তৃণমূলকে ফিরিয়ে আনতে সাধারণ মানুষের কাছে আহ্বান। 

 

বিধানসভা নির্বাচনকে হাতিয়ার করে, ১১৩ নম্বর বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি সমর্থনে বিশেষ অতিথি হিসাবে পথসভায় ২৫ এপ্রিল শনিবার ঠিক দুপুর তিনটায় উপস্থিত ছিলেন তেজস্বী যাদব। আগে উত্তরীয় পড়িও পুষ্পবক দিয়ে সম্মাননা জানান।

 

পথসভা শুরু হয় আলমবাজার মোড় থেকে বরানগরের বিভিন্ন ওয়ার্ডে, আমাদের একটা স্লোগান পুনরায় তৃণমূল কংগ্রেসকে জয়ী করুন, মা মাটির মানুষকে ভোট দিন, কাজের মেয়ে উন্নয়নের মেয়েকে ভোট দিন, বিজেপিকে বাংলা থেকে বিদায় দিন।

 

যিনি সব সময় আমাদের পাশে থাকেন, উন্নয়নের কথা ভাবেন, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন, মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার হাতকে শক্ত রাখতে, পুনরায় জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আবার জয়ী করুন এবং মুখ্যমন্ত্রী রূপে ফিরিয়ে আনুন।

 

যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় এলাকায় উন্নয়ন, কন্যাশ্রী যুবশ্রী প্রকল্পের মধ্য দিয়ে ছেলেমেয়েদের পাশে রয়েছেন, আমরা আশা করি পুনরায় নির্বাচিত হয়ে এলাকার বাকি কাজগুলি সম্পূর্ণ করবেন। বাংলা কে জয়ী করে সকলের হাত আরও শক্ত করুন, দিকে দিকে তৃণমূলকে জয়ী করুন ২৯শে এপ্রিল সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন শান্তিপূর্ণভাবে ভোট দিন।

 

এই পথসভায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন কাউন্সিলর ও তৃণমূল সদস্যরা। তৃণমূল প্রার্থীর সায়ন্তিকা ব্যানার্জি বলেন আমি দেড় বছরে যতটা সম্ভব কাজ করেছি যে কাজগুলি বাকি রয়েছে, আমার হাত যদি পুনরায় শক্ত করেন আমি বাকি কাজগুলি সম্পন্ন করবো। মা মাটির মানুষের সরকারকে আপনারা পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ