শিরোনাম
নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

394

গোয়াইনঘাটে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী

 

কে.এম লিমন গোয়াইনঘাট:: সিলেটের গোয়াইনঘাটে ১২টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২ হাজার ৫ শত ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৪৩ জন শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিনে এসএসসিতে ২৮ জন ও দাখিলে ১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।

উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদেরকে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।

এদিকে, পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোন প্রকার অনিয়ম অভিযোগের ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষা গুলো সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ