শিরোনাম
ম্যানচেস্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মনসা পূজা প্রবাসের মাটিতে ঐতিহ্য-সংস্কৃতি ও ভক্তির অপূর্ব মেলবন্ধন ছাতকে লাফার্জের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, কৃষিজমির মাটি কাটা ও অবৈধ পাথর বিক্রির অভিযোগ সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা,  #ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ জড়িতদের আইনের আওতায় আনার দাবী  ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার মৌলভীবাজারে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা চুনারুঘাটে দোকানে মালিকানা নিয়ে হামলা: আহত ইউপি কার্যালয়ের কর্মচারী ও তার মা-মেয়ে, ৬দফা মেনে নেয়ার শর্তে সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সমঝোতায় সিলেট বিভাগেশ্রমিক কর্মবিরতি প্রত্যাহার সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শহীদুল আলম নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা 
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

182

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

স্টাফ রিপোর্টার:: সোমবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ফয়জুর রহমান (২৮)। তিনি উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়জুর রহমান মাঝেমধ্যে অন্য শ্রমিকদের সঙ্গে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের কাজে যেতেন। সোমবার বিকেলেও তিনি কয়েকজনের সঙ্গে গর্ত খুঁড়ে পাথর তুলছিলেন। সন্ধ্যার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে তারা সেখানে আটকা পড়েন।

ঝড় থেমে যাওয়ার পর রাত ৮টার দিকে আবারও গর্ত থেকে পাথর উত্তোলনের কাজ শুরু করেন তারা। এ সময় হঠাৎ গর্তের বালু ধসে পড়ে ফয়জুর রহমান চাপা পড়েন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে বালু সরিয়ে বের করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পার্শ্ববর্তী দয়ার বাজারে নিয়ে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ