শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সিলেটে ব্যাটারি চালিত যানবাহন (অটোরিকশা/ইজিবাইক) চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২১৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

162

সিলেটে ব্যাটারি চালিত যানবাহন (অটোরিকশা/ইজিবাইক) চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সাহাদাত হোসেন কামাল :: অদ্য দুপুর ১২.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে, মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ব্যাটারি চালিত যানবাহন (অটোরিকশা/ইজিবাইক) চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

শুরুতেই, মান্যবর পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ব্যাটারিচালিত অটোরিকশা/ইজিবাইক মালিক সমিতির প্রতিনিধিবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সিলেট মহানগরী এলাকার সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এসএমপি এর চলমান অভিযানে আটককৃত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইকের মালিকদের দুঃখ দুর্দশা ও মানবিক দিক বিবেচনা করে, উক্ত ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজিবাইক গুলো তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে হস্তান্তরের পর উক্ত ব্যাটারিচালিত রিকশা এবং ইজিবাইক কোন অবস্থাতেই মেট্রোপলিটন এলাকায় চলাচল করতে পারবে না। এই বিষয়ে, সকলেই একমত পোষণ করেন।

 

এছাড়া, সিলেট মেট্রোপলিটন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশার দোকান, অবৈধ ইজি বাইকের দোকান, অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে এসএমপি এর চলমান অভিযান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি- ডিবি) সাহাদত হোসেন সহ এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, রেজাউল হাসান কয়েস লোদী এবং ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দগণ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ