শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ১৭ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিলো- সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী  শ্মশান পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্নের আশ্বাস সিসিক প্রশাসকের পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত  কক্সবাজার দক্ষিণ বন বিভাগ কতৃর্ক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সিলেটের জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় কলেজের বেলাল স্যারের বিরুদ্ধে অভিযোগসমূহ পয়েন্ট আকারে তুলে ধরা হলো— সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ সৃজনশীল বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত  মনের আলোয় মন্ত্রীকে শুভেচ্ছা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ৫২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত 

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:  (৫ এপ্রিল/২৬ইং) জয়পুরহাটের পাঁচবিবিতে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। রংপুর দর্শনার সুনামধন্য বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দীপ আই কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবিরে একদল চিকিৎসক উপকার ভুগীদের চক্ষু সেবা প্রদান করেন। রবিবার সকালে থেকে দিনব্যাপী অনুষ্ঠিত চক্ষু শিবিরে বিভিন্ন এলাকা থেকে আগত শত শত রোগিদের ফ্রি প্রাথমিক চিকিৎসা, চশমা ও ঔষধ প্রদান করা হয়। চোখের অপারেশন প্রয়োজন এমন রোগীদের সংস্থা নিজ উদ্যোগে হেড অফিস রংপুর দর্শনায় নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

 

ছাত্রদল নেতা রাব্বিউল ইসলাম রকির সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরে দীপ আই কেয়ারের চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম দীপু উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, পৌর বিএনপির সাবেক নেতা সাইফুল ইসলাম পিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল সহ অনেকেই।

 

চক্ষু শিবির অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, উপজেলাবাসির সুখে-দুঃখে পাশে আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। টাকার অভাবে যারা চিকিৎসা সেবা নিতে পারেন না সমাজের গরীব অসহায় পরিবারের জন্য এমন কল্যাণকর কাজ চলমান থাকবে বলেও, জানান তিনি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ