শিরোনাম
মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন সিলেট তামাবিল মহাসড়কের  মেজরটিলা এলাকায় ভারতীয় চোরাই পণ্যসহ প্রাইভে হত্যা মামলায় শ্রমিক নেতাদের নাম উল্লেখ করায় ১৯মে থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক কেন্দুয়া উপজেলা শাখার মোটর যান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন গোয়াইনঘাটে গভীর রাতে বৃদ্ধা খুন: কিশোরী আহত আজকের generation খুব দ্রুত সবকিছু ভুলে যায়। কিন্তু কিছু সৃষ্টি আছে যা মানুষ ভুলতে পারে না। ২০০ বছরের ঐতিহ্য ফিরে পাচ্ছে ঘিওরের গরু-ছাগলের হাট। সিলেট নারী ও শিশু নির্যাতন কোর্টের পি পি বিএনপি’র”নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে*কাল করেছেন
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার / ১১৩ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

85

শ্রীপুরে শ্রমিক সরবরাহ কাজে বাধা ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ::  ১ এপ্রিল, ২০২৬ গাজীপুরের শ্রীপুরে ‘ডুয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ’ নামক একটি কারখানায় শ্রমিক সরবরাহ কাজে বাধা প্রদান এবং ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও জানমালের সুরক্ষা চেয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল রানা (৩৭)।

 

ঘটনার বিবরণ জিডি সূত্রে জানা যায়, শ্রীপুর থানাধীন টেংরা এলাকার বাসিন্দা ও ‘মেসার্স শিমজুবতা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় শ্রমিক সরবরাহ করে আসছেন। গত বছরের ৮ এপ্রিল থেকে তিনি ভয়েলা-টেক্স স্পিনিং মিলস লিঃ-এ নিয়মিতভাবে শ্রমিক সরবরাহ করছেন।

 

অভিযোগ অনুযায়ী, কাজ শুরুর পর থেকেই স্থানীয় মইজউদ্দিন সরকার (৫০) ও জাহাঙ্গীর (৪৫) নামের দুই ব্যক্তি তাকে কাজে বাধা দিয়ে আসছিলেন। গত ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা কারখানার গেটে উপস্থিত হয়ে শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে বাধা প্রদান করেন।

 

মুঠোফোনে হুমকি ভুক্তভোগী জুয়েল রানা জানান, ঘটনার সময় ১ নং বিবাদী মইজউদ্দিন সরকার তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে জুয়েল রানার শ্রমিক আজিজুল হকের মোবাইলে কল করেন। উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনেই তিনি হুমকি দেন যে, কারখানায় লোক প্রবেশ করালে জুয়েল রানাকে “জানে মেরে ফেলা হবে”।

 

পুলিশি পদক্ষেপ নিরাপত্তাহীনতায় ভোগা জুয়েল রানা ২৯ মার্চ শ্রীপুর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন (জিডি নং: ১৯১৮)। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান।

 

এ বিষয়ে ভুক্তভোগী জুয়েল রানা বলেন, “আমি বৈধভাবে ব্যবসা করছি, কিন্তু একটি চক্র অবৈধভাবে প্রভাব খাটিয়ে আমার কাজে বাধা দিচ্ছে এবং আমাকে সশরীরে ও ফোনে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ