শিরোনাম
সুনামগঞ্জে ধাওয়ার পর রাতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন  ১৭২ তম হুল দিবস পালন ও কলেজ স্কোয়ার থেকে বিশাল পদযাত্রা।  জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়। শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে কাফি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: খসরুল আলম
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ

স্টাফ রিপোর্টার / ১৪৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

79

এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ

 

কামাল খান :: ০৪/০৪/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স হলরুমে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের কল্যান সভা অনুষ্ঠিত হয়। জনাব সুদীপ্ত রায় , উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত কল্যান সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার, জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, এসএমপি সিলেট।

 

ট্রাফিক বিভাগের কল্যান সভায় পুলিশ কমিশনার, মহোদয় ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষনিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর-কে নির্দেশ প্রদান করেন। সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং মহানগরবাসীর যাতায়ত নির্বিঘ্ন, জন জীবনে স্বস্থি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের আহবান জানান। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

 

তাছাড়া ট্রাফিক বিভাগের সকল সদস্যদের স্বাস্থ্য-সচেতনতা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন। সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়ত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৭ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।

 

কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, জনাব গৌতম দেব, এডিসি (ট্রাফিক), এসএমপি, সিলেট সহ ট্রাফিক বিভাগের সদস্য গণ উপস্থিত ছিলেন প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ